অর্থনীতি

সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম

বাজার
বাজার

বাজারে সরবরাহ বাড়লেও এখনও সে অনুসারে কমেনি সবজির দাম। ফুলকপি ও শিম বাদে প্রায় সব ধরনের সবজির দাম এখনো চড়া। সরবরাহ কমতে থাকায়, বাড়ছে মাছের দাম। এদিকে, আমদানি কমে যাওয়ায়, দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে সাত থেকে আট টাকা। তবে স্থিতিশীল আছে চাল, ডাল ও তেল-চিনিসহ সব ধরণের মসলার দাম।

শীতের সবজিতে বাজার সয়লাব। ফুলকপি, বাধাকপি, বেগুন, লালশাক, পালংশাক কোন কিছুরই কমতি নেই।

এ বাড়তি সরবরাহের প্রভাবে কমেছে ফুলকপি, বাধাকপি, লালশাক ও পালংশাকের দাম। তবে নতুন আলু, টমেটো, বেগুন ও লাউসহ বেশিরভাগ শীতের সবজির দাম এখনো অনেক চড়া বলে আভিযোগ ক্রেতাদের।

বিক্রেতাদের দাবি, বাজারে শীতের সবজি আসা শুরু হলেও কাঙ্খিত পর্যায়ে বাড়েনি সরবরাহ।

গত দুই সপ্তাহ মাছের বাজার ক্রেতাদের কিছুটা স্বস্তি দিলেও, আবারও দাম বেড়েছে সব ধরণের মাছেরই। বিক্রেতাদের দাবি, সরবরাহ কমে আসায়, দাম বাড়ছে।

এদিকে, হঠাৎ করেই বাড়ছে পেঁয়াজের দাম। দুই দিন আগের ৫৬ থেকে ৫৭ টাকার দেশি পেয়াজ, বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকায়।

তবে চাল, ডাল ও তেলসহ অন্যান্য নিত্য পণ্যের দাম স্থিতিশীল আছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ