অবিশ্বাসের দেয়াল ভেঙে ফেলে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল এ চারদেশের মৈত্রী মোটর শোভাযাত্রাটি বাংলাদেশ পর্ব শেষে বিদায় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আর ভারতীয় হাইকমিশনার বললেন, যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগতসহ সকল যানবাহন চলাচল সহজ করতেই এ উদ্যোগ। ১৭ দিনে ৪ হাজার ২২৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২ ডিসেম্বর ভারতের কোলকাতায় গিয়ে শেষ হবে চারদেশীয় মৈত্রী শোভাযাত্রাটি।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়ক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে চার দেশের ৮০ জন প্রতিনিধির মৈত্রী মোটর শোভাযাত্রাটি ফেনীর বিলোনিয়া সীমান্ত হয়ে শনিবার চট্টগ্রামে পৌঁছায়। সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রাটি রোববার পৌঁছায় ঢাকায়।
সকালে বাংলাদেশে অবস্থানের শেষদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে সমবেত হয় শোভাযাত্রাটি।
বিদায় অনুষ্ঠানে তাদের অভিন্দন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে ফেলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন।
যাত্রীবাহীও পণ্যবাহী এবং ব্যক্তিগত যান চলাচলের পাশাপাশি সব ধরনের ভ্রমন সহজতর করতেই এ উদ্যোগ বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।
১৭ দিনে চার হাজার ২২৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২ ডিসেম্বর বেনাপোল হয়ে ভারতের কোলকাতায় গিয়ে শেষ হবে চারদেশীয় এ মৈত্রী শোভাযাত্রাটি।