অর্থনীতি

আরেক দফা কমানো হলো সোনার দাম

সোনা
সোনা

মাত্র এক মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে সোনার দাম আরেক দফা কমেছে। এবারও ভরিপ্রতি এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছে।

যা শনিবার থেকে কার্যকর বলে জানানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে।

শুক্রবার রাতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর এ ঘোষণা দেয় বাজুস।

গত ৯ নভেম্বরও সব ধরনের সোনার দাম এক হাজার ২২৫ টাকা করে কমানো হয়েছিল। তবে তার আগে ১৭ অক্টোবর ভরিতে দেড় হাজার টাকা বাড়িয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। এবার রুপার দাম কমেছে ভরিতে ৫৮ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৫৪০ টাকায় বিক্রি হবে।

১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ৪১ হাজার ২৯০ টাকা।

শুক্রবার পর্যন্ত প্রতি গ্রাম এই মানের সোনা বিক্রি হয়েছে ৩ হাজার ৬৪৫ টাকায়। এক ভরির দর ছিল ৪২ হাজার ৫১৫ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩৯ হাজার ১৯১ টাকায় (প্রতি গ্রাম ৩,৩৬০ টাকা) বিক্রি হবে। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৩২ হাজার ৫৪২ টাকায় (প্রতি গ্রাম ২,৭৯০ টাকা। আর সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ২১ হাজার ৪৬২ টাকায় (গ্রাম ১,৮৪০ টাকা)।

শুক্রবার পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪০ হাজার ৪১৫ টাকায় বিক্রি হয়। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হয় ৩৩ হাজার ৪১৭ টাকায়।

এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২২ হাজার ৬৮৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপা শনিবার থেকে বিক্রি হচ্ছে ৮৭৫ টাকায়।

শুক্রবার পর্যন্ত প্রতি ভরি রুপার দাম ছিল ৯৩৩ টাকা। ভরিপ্রতি ৫৮ টাকা কমিয়ে নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭৫ টাকা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ