যুক্তরাষ্ট্র যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) দেয় তা নিতান্তই অল্প—উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, তাই সেটা না দিলেও বাংলাদেশের কোনো সমস্যা নেই।
সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অ্যাকর্ড ও অ্যালায়েন্স তৈরি পোশাক কারখানা পরিদর্শনের কথা বলে তারা মূলত তৈরি পোশাকখাতকে বাধাগ্রস্ত করছে।
২০১৮ সালের পর কোনো অবস্থায়ই অ্যাকর্ড ও অ্যালায়েন্সে থাকতে দেয়া হবে না বলে জানান তোফায়েল আহমেদ।
মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি অর্ধশতাধিক প্রতিষ্ঠান। মেলায় অগ্নিনির্বাপক যন্ত্র ও ভবন নির্মাণের বিভিন্ন সামগ্রী উপস্থান করেন তারা।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে এ মেলায় চলবে ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত।