অর্থনীতি

স্যাটেলাইটের শুরুতে দেশি চ্যানেল থাকবে: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

প্রতিষ্ঠার ক্রয় হিসেবে স্যাটেলাইটে রাখতে হবে দেশি চ্যানেলগুলো—না হলে বাতিল হবে সংশ্লিষ্ট ক্যাবেল অপারেটারের লাইসেন্স জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর (অ্যাসেসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) সঙ্গে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ কথা বলেন।

দেশে চ্যানেলগুলোর ক্রম ঠিকমত নেই—বিদেশি চ্যানেল আগে দেখায় এ কথা জানিয়েছে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কোনো কোনো চ্যানেল আগে আবার অনেক আগে প্রতিষ্ঠিত অনেক চ্যানেলই পরে আসে, এটা ঠিক না আমরা সিরিয়াল ঠিক করে দেব।

বাংলাদেশে বর্তমানে ৪৩টি বেসরকারি টেলিভিশনের সরকারি অনুমোদন রয়েছে— এর মধ্যে দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত; সম্প্রচারে আছে ২৪টি বলে জানান তিনি।

তোফায়েল বলেন, যে চ্যানেল যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই সময়ানুযায়ী তথ্য মন্ত্রণালয় টিভি চ্যানেলের সিরিয়াল ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে— আমরা তা কেবল অপারেটরদের জানাব তাদের এ সিদ্ধান্ত মানতে হবে।

এ নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল করে দেয়াও হুঁশিয়ার দেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদেশি চ্যানেল পরে প্রদর্শিত হবে— অনেক কেবল অপারেটর এটা মানে না, যা দুঃখজনক।

এ সময় তিনি বলেন, কোনোভাবেই চুরি করা চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের মালিকরা উপস্থিত ছিলেন।

বর্তমানে কেবল অপারেটররা তাদের পছন্দ অনুযায়ী টিভি চ্যানেলের ক্রম নির্ধারণ করে সম্প্রচার করছেন। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী বছরখানেক ধরে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে রাখা হচ্ছে এক নম্বরে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ