অর্থনীতি

পুঁজিবাজারের সমস্যা সমাধানে সরকার বন্ধপরিকর: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

পুঁজিবাজারের যে কোনো সমস্যা সমাধানে সরকার বন্ধপরিকর—জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে 'বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৫' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পুঁজিবাজারের সমস্যা থাকতেই পারে— অনেক সমস্যা সমাধান করা হয়েছে এরপরও যদি সমস্যা থাকে তা সমাধান করা হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংককে পুঁজিবাজারের প্রতি আরো নমনীয় ও পুঁজিবাজার বান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

তিনি বলেন, গত কয়েক বছরে পুঁজিবাজারের অনেক সংস্কার হয়েছে— এই বাজারকে আরো শক্তিশালী করা প্রয়োজন।

বাংলাদেশে যেসব বহুজাতিক কোম্পানি রয়েছে এসব কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়েছে আরো অনেক দূর এগিয়ে যাবে— অর্থনীতিতে যেটুকু মন্দাভাব আছে পুঁজিবাজার স্থিতিশীল হলে তা দূর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন নিজামী নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়হীনতা নিয়ে কথা বলেন।

তিনি বাংলাদেশ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং বিএসইসির কাজের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে বলে উল্লেখ করেন।

অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহসানুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে ৯টা পর্যন্ত চলবে। শেষ হবে শনিবার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ