অর্থনীতি

বছর শেষে ১৫ বিলিয়ন ডলার রেমিটেন্সের আশা, কর্মসংস্থানমন্ত্রীর

 ডলার
ডলার

চলতি বছরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, রেমিটেন্স থেকে প্রাপ্ত আয় দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবছর ১ লাখ ১৫ হাজার দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে—উল্লেখ করে নুরুল ইসলাম বলেন, পরিকল্পিত প্রশিক্ষণ কেন্দ্রগুলো স্থাপিত হলে প্রতিবছর ৪ থেকে ৫ লাখ দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।

মালয়েশিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির বিষয়ে খুব শিগগরিই চুক্তি স্বাক্ষর হলে আগামী ৩ বছরে ১৫ লাখ জনশক্তি রপ্তানি করা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ