বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সংস্থার পে-স্কেলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য অনলাইনে বেতন ও পেনশন সংক্রান্ত ডেটাবেজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় ব্যাংকে স্বতন্ত্র পে-স্কেলের প্রয়োজন নেই— উল্লেখ করে তিনি আরো বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারির জন্য বাধ্যতামূলক এ ডেটাবেজ ব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা দূর হবে।
কেন্দ্রী ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরের বেতন আগের নিয়ম আনুসারেই থাকছে তবে কর্মকর্তা ও কর্মচারিদের বিষয়ে না বলেও জানান অর্থমন্ত্রী।
এর ফলে ২৬৮ বছরের পুরনো এ দাপ্তরিক ব্যবস্থার অবসান হতে যাচ্ছে। এ ব্যবস্থায় প্রত্যেক সরকারি কর্মকর্তা-কর্মচারির অন্তর্ভুক্ত হওয়া বাধ্যতামূলক।
অর্থ মন্ত্রণালয়ের বেতন ও পেনশন সংক্রান্ত আলাদা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে প্রত্যেককে। এজন্য প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র ও চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকতে হবে। ঘরে বসেই এ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়া যাবে।
তথ্যপ্রযুক্তিতে অনভিজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে দেশের ৫,৭৫২টি ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে এ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ার সুবিধা থাকছে।
এদিকে, অর্থমন্ত্রীর এ সিদ্ধান্তে অসুন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।