অর্থনীতি

দাবি বাস্তবায়নে প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির আলটিমেটাম

সমাবেশ
সমাবেশ

সরকারি চাকুরেদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামো বৈষম্যমূলক বলে মন্তব্য করেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পূর্বঘোষিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

অধ্যাপক ডা. মাহমুদ হাসান বলেন, একেতো বেতন স্কেল সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব, আরেকদিকে চক্রান্ত করে কতিপয় আমলা তড়িঘড়ি করে অষ্টম বেতন স্কেল তৈরি করেছে। সম্যক ধারণার অভাব ও আমলাতান্ত্রিক চক্রান্তের ফলে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাতিল এবং ক্যাডারভিত্তিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে।

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির পক্ষ থেকে বলা হয়, মোট ৭ দফা দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এসবের মধ্যে আছে ২০ থেকে থেকে কর্মবিরতি, প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান, কালোব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি।

২৭ থেকে ৩০ ডিসেম্বর ১ ঘণ্টা করে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

এদিকে, অষ্টম বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও বেতন বৈষম্য তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

বৈতন বৈষম্য নিরসনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদের ৯ গ্রেডে প্রারম্ভিক বেতন নির্ধারণ, ক্যাডার-নন ক্যাডার এন্ট্রি পদে একই গ্রেড নির্ধারণসহ ৬ দফা দাবি তুলে ধরেন তিনি।

এসব দাবি বাস্তবায়নে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর মানববন্ধন, অর্থমন্ত্রী ও জেলা প্রশাসকদের বরাবর স্মারকলিপি জমা দেয়ার কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ