অর্থনীতি

সুদের হার কমিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে–এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ঋণের উচ্চ সুদকে বিনিয়োগের বড় বাধা হিসেবে চিহ্নিত করে অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে সুদের হার কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

রোববার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত সফল ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে বিনিয়োগের বড় বাধা হচ্ছে ঋণের সুদ হার। ব্যাংকগুলো নিজেরাই সুদ হার নির্ধারণ করে থাকে। তারা (ব্যাংক) এসএমইকে সেইভাবে সহায়তা করে না।

অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদানের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, শিল্পোৎপাদনের প্রায় ৯৩ থেকে ৯৫ ভাগই হচ্ছে এসব উদ্যোক্তাদের মাধ্যমে। এজন্য তাদেরকে (ব্যাংকগুলোকে) বলব, এসএমই খাতকে সহায়তা করতে, সেইভাবে সুদ হার নির্ধারণ করতে।

এ সময় মন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ এ শিল্পের উদ্যোক্তাদের আরো বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ব্যাংকের সুদের হার কমানো এবং ঋণ গ্রহণ প্রক্রিয়া আরো সহজ করলে আগামীতে আরো ভালো কিছু করা সম্ভব বলে জানান উদ্যোক্তরা। এসময় বিদেশি গিয়ে কাজ খোঁজার চেষ্টা না করে দেশেই পরিশ্রম করে আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার চেষ্টা করার জন্য তরুণদের প্রতি আহবান জানান তারা।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবর শেষে ব্যাংক খাতে ঋণের গড় সুদ হার দাঁড়ায় ১১ দশমিক ৩৫ শতাংশ।

অনুষ্ঠানে আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্লাহ ও আইবিএফবির সাবেক সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহায়তায় সফল উদ্যোক্তাদের মনোনয়ন দেয় আইবিএফবি।

গত ২০১৪ সালের সম্মাননার জন্য ২৩টি জেলার ৩৮টি উপজেলা থেকে ৬০ জন উদ্যোক্তাকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মনোনীত করেন। তাদের মধ্যে থেকে বিচারক কমিটি ১৪ জনকে চূড়ান্তভাবে বেছে নেয়।

উদ্যোক্তারা অনেকদিন ধরেই সুদের হার কমিয়ে এক অংকের ঘরে নামিয়ে আনার দাবি জানিয়ে আসছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ