অর্থনীতি

ডিসেম্বরের সঙ্গে ২ মাসের বেতনের পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

টাকা
টাকা

বছরের প্রথমদিন নতুন বেতন কাঠামোতে ডিসেম্বরের বেতনের সঙ্গে জুলাই-আগস্ট মাসের বর্ধিত বেতনের বকেয়া অংশ-এরিয়ার পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আর ফেব্রুয়ারির শুরুতে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে তারা হাতে পাবেন ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর- এ তিন মাসের এরিয়ার।

সরকারি চাকুরেরা মহার্ঘ্য ভাতা হিসাবে মূল বেতনের ২০ শতাংশ হারে অতিরিক্ত যে অর্থ পেয়ে আসছিলেন, এরিয়ার দেয়ার সময় তা সমন্বয় করে নেয়া হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদনের তিন মাস পর সোমবার রাতে অর্থ মন্ত্রণালয় থেকে অষ্টম বেতন কাঠামোর এই গেজেট প্রকাশ করা হয়। এর ফলে দেশের ২১ লাখ সরকারি কর্মী নতুন কাঠামোয় তাদের ডিসেম্বর মাসের বেতন তুলবেন জানুয়ারির শুরুতে।

অষ্টম বেতন কাঠামোতে ২০টি গ্রেডের মধ্যে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে ৮২৫০ টাকা। যাতে বেতন বেড়েছে গ্রেড ভেদে ৯১ থেকে ১০১ শতাংশ।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও এদের সমমর্যাদার পদের বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদের বেতন ৮২ হাজার টাকা নির্ধারিত থাকছে।

বিদ্যমান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলোপ করে গেজেটে বলা হয়েছে, এখন থেকে প্রতি বছরের ১ জুলাই একসঙ্গে সব সরকারি কর্মচারীর বেতন বাড়বে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ