অর্থনীতি

তেলের দাম কমানোর পরামর্শ, একমত নন এলাহি

তৌফিক ই-এলাহি চৌধুরী
তৌফিক ই-এলাহি চৌধুরী

দেশে বিনিয়োগ বাড়াতে জ্বালানি তেলের দাম কমানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। মঙ্গলবার দুপুরে রাজধানীতে অর্থনীতি ও বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অবকাঠামো দুর্বলতা, জ্বালানি ও বিদ্যুতের স্বল্পতার পাশাপাশি ব্যাংকের উচ্চ সুদকে প্রধান অন্তরায়— উল্লেখ বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং ছয়ের উপরে জিডিপির প্রবৃদ্ধি সত্ত্বেও দেশে বেসরকারি বিনিয়োগে এখনও মন্দা অবস্থায় রয়েছে।

বিনিয়োগের গতি ফেরাতে, নতুন অবকাঠামো নির্র্মাণের পাশাপাশি বর্তমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরামর্শ দেন তিনি।

জ্বালানি তেলের দাম কমালে দেশে বিনিয়োগ বাড়বে, বিরূপাক্ষ পালের এ ধারণার সঙ্গে একমত নন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-এলাহি চৌধুরী।

তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে তেলের দাম কমানোর চিন্তা-ভাবনা সরকারের নেই।

তবে দীর্ঘদিন ধরে যদি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকে, তখন সরকার দাম সমন্বয়ের চিন্তা করবে বলেও প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ