অষ্টম বেতন কাঠামোতে আর কোনো পরিবর্তন বা সংশোধন আনা হবে না—উল্লেক করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আন্দোলনরত শিক্ষকদের জোড়ালো দাবি থাকলেও নতুন করে বেতন কাঠামোতে তা অর্ন্তভূক্ত করা হবে না।
আর বেতনের বিশাল অংকের অর্থ মেটাতে বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যেই থাকবে বলে জানান অর্থমন্ত্রী। বুধবার সচিবালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেতন কাঠামো নিয়ে আন্দোলন করা অর্থহীন। ৮ম বেতন কাঠামোতে সব বিষয়ই বিবেচনায় নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বেতন কাঠামোর বাড়তি বেতন প্রদানে আপাতত কোনো অর্থদাতা সংস্থার সহযোগিতা নেয়া হবে না।
বাজেটের অনুন্নয়ন খাত থেকে এ বাড়তি অর্থের যোগান দেয়া হবে বলেও জানান আবুল মাল আব্দুল মুহিত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: