অর্থনীতি

জ্বালানি তেলের দাম কমাবে না সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে, দেশে জ্বালানি তেলের দাম কমানোর কোনো চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাজট্রিজ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক বাজারে দাম আর না বাড়ার নিশ্চয়তা পাওয়া গেলে, সরকার দাম কমানোর চিন্তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে, বিনিয়োগকারীদের মান সম্পন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা সরকার দেবে বলে আশ্বস্ত করেন তিনি।

তবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী বলেন, আগামী দুই বছরের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে—উল্লেখ করে এ সময়ে চাহিদা অনুযায়ী শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

আলোচনায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, জ্বালানির অভাবে তাদের বর্তমান বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে। এ সমস্যা সমাধানে, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা দিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে এবং জ্বালানি তেলের দাম কমানোরও দাবি জানান তারা।

ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাজট্রিজের আমন্ত্রণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মঞ্চে দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের সবচেয়ে বড় দুই নীতি নির্ধারক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ