খ্রিষ্টীয় নববর্ষের প্রথমদিনে বাঙ্গালীর কাঁচা বাজার। পুরোনো বছরের ধারাবাহিকতা বজায় রেখেই শুরু হয়েছে নতুন বছরের কাঁচা বাজার। ভরা মৌসুমে শীতের শাকসবজির দাম অনেকটাই আকাল সময়ের মত।
ভরা মৌসুমেও বাজারে ৩০ টাকা কেজির নিচে কোন সবজি নেই। মাছ-মাংসের দামও চড়া। তাই নতুন বছরের আনন্দ নিয়ে বাজারে এসে ক্রেতারা ফিরছেন অনেকটাই হতাশ মুখে।
তবে তারা প্রত্যাশা করছেন, সরকার এ বছর নায্য মূল্য এবং ভেজাল ও ফরমালিনমুক্ত নিত্যপণ্য নিশ্চিত করবে।
বাজারের এমন আচরণে, হিসাব মিলছেনা ভোক্তাদের। জিনিস পত্রের এ চড়া দামে নববর্ষের হাসিমুখে যেন শীতের রুক্ষতা।
ভোক্তাদের প্রত্যাশা গেল বছর জুড়ে নিত্যপণ্যের মূল্যের যে অস্থিরতা ছিল তা যেন নতুন বছরে না থাকে। ভেজাল ও ফরমালিনযুক্ত বিষাক্ত খাবারে স্মৃতি যেন, পুরোনো বছরের সঙ্গেই বিদায় নেয়।
নায্য দামে মানসম্পন্ন নিত্য পণ্যের বাজার নিশ্চিত করতে, এ বছর সরকার-ব্যবসায়ী সবাই আন্তরিক হবে, এমন প্রত্যাশা সবার।