অর্থনীতি

বিশ্ববাজারের জ্বালানি তেলে দাম নিম্নমুখী

জ্বালানি তেলে দাম নিম্নমুখী
জ্বালানি তেলে দাম নিম্নমুখী

জ্বালানি তেলের দাম একদিন দাম বৃদ্ধি পাওয়ার আবারো তা নিন্মমুখী হয়ে পড়েছে। এবার নেমে গেছে ৩৫ ডলারের নিচে যা ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, আগের মতোই দর কমে যাবার প্রধান কারণ বিপুল পরিমাণ উদ্বৃত্ত।

মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর বিশ্লেষকদের দাম বৃদ্ধির ইঙ্গিতকে ভুল প্রমাণ করে আবার কমতে শুরু করেছে তেলের দাম। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উভয় বাজারেই বুধবার আড়াই থেকে সাড়ে তিন শতাংশ পর্যন্ত কমেছে দাম।

অথচ আগের দিনই দাম বেড়ে ব্যারেল প্রতি ৩৮ ডলারে কেনাবেচা হয়।

বিবিসির প্রতিবেদনে এ ওঠানামাকে 'রোলার কোস্টার' হিসেবে উল্লেখ করা হয়েছে।

তেল উৎপাদনকারী প্রধান এ দুই দেশের মধ্যে টানাপোড়নের পর ইতিমধ্যে উদ্বৃত্ত মজুদে ভাসতে থাকা বিশ্ববাজারে সরবরাহ হ্রাসের যে গুজব ছড়িয়ে পড়েছিল তা বাতিল করে দিয়েছে ওপেক।

বুধবার ইউরোপে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড ৩৪.৮৩ ডলারে নেমে যায় পরে অবশ্য দাম কিছুটা দাম বেড়ে ৩৫ দশমিক শূন্য ৭ ডলারে ওঠে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৫ দশমিক ৫১ ডলারে কেনাবেচা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ