বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিপুল প্রাকৃতিক সম্পদ আহরণে যথাযথ মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জনের ওপর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের গুরুত্বারোপ।
শুক্রবার রাজধানীর খামারবাড়ি সংলগ্ন ‘বাংলাদেশের উপকূলীয় এবং সামুদ্রিক পরিবেশ’ বিষয়ক বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশে যথেষ্ট প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মানব সম্পদেরর আভাবে তা উত্তোলন সম্ভব হচ্ছে না। এজন্য দক্ষ মানব সম্পদ গড়া প্রয়োজন।
এ সময় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সম্পদ আহরণ বা কোন ধরণের স্থাপনা তৈরি করে পরিবেশের ক্ষতি করা যাবেনা বলে মত দেন বক্তারা।
উন্নয়নের নামে যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা।
এদিকে, বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুরু হয়েছে দুদিনের সম্মেলন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা ও বাংলাদেশ এনভারনমেন্ট নেটওয়ার্ক-বেন আয়োজিত এ বিশেষ সম্মেলনে যোগ দিয়েছেন দেশ-বিদেশের পরিবেশবিদ-অর্থনীতিবীদ ও পরিবেশকর্মীরা।
সম্মেলনে বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ নিয়ে ৮২টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে উঠে আসে বাংলাদেশের জীব বৈচিত্র ও পরিবেশ বিপর্যয়ের নানান হূমকি ও তা প্রতিরোধের উপায়।