অর্থনীতি

টিআইবির গবেষণা প্রতিবেদন দুরভিসন্ধিমূলক

সিদ্দিকুর রহমান
সিদ্দিকুর রহমান

তৈরি পোশাক খাতে দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে টিআইবির গবেষণা প্রতিবেদন ভিত্তিহীন ও দুরভিসন্ধিমূলক বলে অভিযোগ করেছে পোশাক মালিকদের সংগঠন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।

শুক্রবার বিকেলে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিদ্দিকুর রহমান বলেন, দেশের তৈরি পোশাক খাত যখন বিশ্বের বুকে সুনাম অর্জন করছে, তখন এ ধরনে প্রতিদেন এ খাতটিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।

এত বড় একটি খাতে অনিয়ম বা ত্রুটি থাকলেও তার জন্য পুরো পোশাক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এ ধরনের প্রতিবেদনের সমালোচনা করেন তিনি।

কোন সমস্যা থেকে থাকলে সেগুলো সমাধানে বিজিএমইএ উদ্যোগ নেবে বলে জানান সংগঠনের সভাপতি।

উল্লেখ্য, তৈরি পোশাক খাতে নানা দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে বৃহস্পতিবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে খাতটির সাপ্লাই চেইনে ১৬টি ধাপে দুর্নীতির তথ্য তুলে ধরে এরসঙ্গে পোশাক কারখানা মালিক, মার্চেন্ডাইজার ও বিদেশি ক্রেতারা জড়িত বলে উল্লেখ করা হয়।

এর প্রতিক্রিয়ায় শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতির অভিযোগ, টিআইবির এইগবেষণা প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ