দেশের অর্থনীতিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ প্রবাসী বাংলাদেশিকে সিআইপি কার্ড প্রদান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি তাদের হাতে এ কার্ড তুলে দেন।
মন্ত্রী বলেন, ২০১৫ সালে অনাবাসী বাংলাদেশি প্রবাসী সিআইপির সংখ্যা বাড়িয়ে ৯০ জন করা হয়েছে।
এ সময় বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কথা বলেন তিনি।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর ২০১৪ সালে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ প্রবাসীকে এ কার্ড দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: