অর্থনীতি

কেরানিগঞ্জে চালু হলো সোলার চার্জিং স্টেশন

সোলার চার্জিং স্টেশন
সোলার চার্জিং স্টেশন

রাজধানীর অদূরে কেরানিগঞ্জে দেশের প্রথম সোলার চার্জিং স্টেশন চালু করা হয়েছে।

মাত্র ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ চার্জিং স্টেশনে ২১ কিলোওয়াট সৌরবিদ্যুৎ সংরক্ষণ করা যাবে। যা দিয়ে এ এলাকার ব্যাটারি চালিত যানবাহন অর্ধেক খরচে চার্জ করা যাবে।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ প্রকল্প সফল হলে দেশের অন্যান্য জায়গায়ও সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

পেট্রোল পাম্পের ছাদের উপরে সোলার প্যানেল। বিদ্যুৎ উৎপাদেন ব্যবহার হবে সূর্যের আলো। আলাদা কোনো জ্বালানির খরচ নেই দরকার হয়নি প্রকল্পের জন্য বাড়তি কোনো জায়গার।

প্রকল্পটি থেকে প্রতিদিন বিদ্যুৎ পাওয়া যাবে ২১ কিলোওয়াট— এ বিদ্যুৎ ব্যবহার হবে ব্যাটারিচালিত যানবাহন চার্জের কাজে।

একটি ইজিবাইক চার্জে সাধারণত ব্যয় হয় ১০০ টাকা। কিন্তু এ সোলার চার্জিং স্টেশনে ব্যয় হবে তার অর্ধেক মাত্র ৫০ টাকা।

এ ধরণের প্রকল্প দেশে এটিই প্রথম—ব্যয় নিয়ন্ত্রণের মধ্যে রেখে গুণগত সেবা দিতে পারলে সোলার চার্জিংস্টেশন সারাদেশে ছড়িয়ে দেয়া হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

সারা দেশে বর্তমানে সৌরশক্তি থেকে প্রায় ৫০০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আগামী ২০২১ সালে সৌরশক্তি ব্যবহার করে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ