অর্থনীতি

বিশ্বব্যাংক আগ্রহ আছে পদ্মা-যমুনার তীর ঘেষে সড়ক নির্মাণে

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে গেলেও পদ্মা থেকে যমুনা নদীর তীর ঘেষে ৩ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চার লেনের সংযোগ সড়ক নির্মাণে প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের ৮৩তম জন্মদিনে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

এ সময় মন্ত্রী বলেন, একইসঙ্গে যমুনা নদী থেকে পদ্মা নদী পর্যন্ত ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ড্রেজিংয়েও প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছে ব্যাংকটি।

শুরুতেই চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭% হবে- এ প্রত্যয় ব্যক্ত করে আবারো দেশের স্বার্থে হরতালের বিকল্প কর্মসূচি দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, কোনো সিদ্ধান্ত না হলেও জ্বালানি তেলের দাম কমানোর পক্ষে মত দেন মুহিত।

নিজের ৮৩তম জন্মদিনে সকাল থেকে মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন বিভাগ, দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী। পরে দুপুরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ