আগামী বাজেট অধিবেশনে জাতীয় সংসদে নতুন শুল্ক আইন উত্থাপন করা হবে—এর আগেই, শুল্ক আইন নিয়ে মতামত জানাতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার দুপুরে রাজধানীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী, শুল্ক বিষয়ক সমস্যা নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের সহায়তা নিতে ব্যবসায়ীদের পরামর্শও দেন।
ব্যবসায়ীদের যাতে হয়রানির শিকার হতে না হয় এজন্য শুল্ক আইন আরো সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদ।
বিশ্বের ১৭৯টি দেশের সঙ্গে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সীমান্ত দিয়ে পণ্য চোরাচালান রোধ ও আমদানি রপ্তানি থেকে শুল্ক আদায় করাই মূলত কাস্টমস বিভাগের দায়িত্ব।
দায়িত্ব পালনে আরো তৎপর হতে শুল্ক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।
কাস্টমস বিভাগ নিয়ে অভিযোগ আছে ব্যবসায়ীদেরও— তাদের মতে, আইনি জটিলতার কারণে প্রতিনিয়তই ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হয়।
ব্যবসায়ীদের এ অভিযোগ বিবেচনায় নিতে রাজস্ব বোর্ডকে আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন শুল্ক আদায়ের নামে কাউকে অযথা হয়রানি না করার নির্দেশ দেন।