পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে বিদেশি ক্রেতাদের ন্যায্য দাম দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।
মঙ্গলবার বিকেলে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ খাতে সারাদেশের জন্য একই নীতি বাস্তাবায়নও জরুরি বলে তিনি মনে করেন।
তৈরি পোশাক খাতের বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোকপাত করেন সংগঠনের সভাপতি।
এ সময় তিনি বলেন, ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে শ্রমিকদেরকে সর্বনিম্ন মজুরি ৭৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
পাশাপাশি রানা প্লাজা দুর্ঘটনার পর বিভিন্ন সংগঠনের উদ্যোগে কারখানাগুলোয় নিরাপদ কর্মপরিবেশ গড়ে উঠছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, কারো চাপে পড়ে নয় পঞ্চাশ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: