অর্থনীতি

কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিতে কাজ করা হচ্ছে: নসরুল

নসরুল হামিদ বিপু
নসরুল হামিদ বিপু

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে— জানিয়ে আবাসিক গ্রাহকদের তরলকৃত পেট্রোলিয়াম (এলপি গ্যাস) ব্যবহারের পরামর্শ দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আবাসিক খাতে গ্যাসের যে সমস্যাটা, আমি আগেই বলেছি, এই সমস্যা থাকবেই— আমরা চাচ্ছি আপনারা যারা আবাসিকে গ্যাস ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন না, তারা ধীরে ধীরে এলপিতে চলে যান কারণ অ্যাপার্টমেন্টে এখন এটা ব্যবহার করে পাইপলাইনেও ব্যবস্থা করা যায়।

গ্যাস সঙ্কটের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাসা-বাড়ির চুলা বন্ধ এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির মধ্যে বলেছেন, আবাসিক খাতে গ্যাস সরবরাহে সমস্যা থাকবেই।

ধীরে ধীরে গ্যাসের চাপ কমে আসায় সমস্যা তৈরি হচ্ছে মন্তব্য করে নসরুল হামিদ বলেন, “আমাদের মেইন টার্গেট হলো পরিকল্পিত শিল্প এলাকায় সর্বপ্রথম গ্যাস সরবরাহ করা আমরা জায়গার দিকে ধাবিত হচ্ছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেন হয় সেখানে যেন গ্যাস পাওয়া যায়।

আগামী তিন বছরে বাংলাদেশে আবাসিক চাহিদার ৭০ শতাংশ যাতে এলপিজি থেকে ব্যবহার করা যায়, সরকার সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, শিল্প এলাকায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা মালিকদের বলেছি, শিল্প এলাকায় যে পরিমাণ গ্যাস দরকার, হয়তো পাঁচ-ছয় মাস সময় লাগতে পারে, স্বাভাবিক প্রক্রিয়ায় আসতে সে সময়টা লাগবে।

আর আবাসিক খাতে গ্যাসের যে এখন সমস্যা হচ্ছে, দুই-তিন দিনের মধ্যে তা কমে আসবে বলে আশা করছেন প্রতিমন্ত্রী।

বাখরাবাদ পাইপ লাইনে যে সমস্যা সেটার সমাধান করা হচ্ছে—এটার জন্য তিন-চারদিন লাগতে পারে বলে জানান তিনি।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২৭৪ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতার মধ্যে প্রতিদিন গড়ে ২৭০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

ওই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বাসার চুলায় ব্যবহারের জন্য খরচ হচ্ছে মাসে ৬০০ থেকে ৬৫০ টাকা। আর প্রতি সিলিন্ডার এলপিজিতে খরচ পড়ছে গড়ে দেড় হাজার টাকার মতো।

আবাসিক গ্রাহকদের এলপিতে যেতে বাধ্য করতে ‘কৃত্রিম সঙ্কট’ তৈরি করা হচ্ছে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দেখুন, দুয়েকটা শহর ছাড়া সব জায়গায় এলপি গ্যাস ব্যবহার হচ্ছে। তারা কীভাবে কি করছে? তারা নিশ্চয় কোনো না কোনোভাবে ব্যবস্থা করে নিচ্ছে।

ঢাকা শহর তো পুরো বাংলাদেশ না, সেটা বুঝতে হবে। ৭০ শতাংশ জ্বালানি তো শহরের বাইরে। তারা কীভাবে জ্বালানি ব্যবহার করছে আমরা সেদিকে যাচ্ছি জানান মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম মুহতাশাম হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।

উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক, এসআরইডিএ চেয়ারম্যান আনওয়ারুল ইসলাম শিকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বক্তব্য দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ