অর্থনীতি

আর্থিক প্রণোদনা দেয়া হবে ওষুধ শিল্পকে: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

দেশের ক্রমবর্ধমান ওষুধ শিল্পকে এগিয়ে নেয়ার জন্য আর্থিক প্রণোদনা দেয়া হবে— জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হওয়া তিন দিনব্যাপী অষ্টম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬ এর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির উৎপাদিত ওষুধ দেশের অভ্যন্তরীণ চাহিদার ৯৮% পূরণ করে বিশ্বের ১১৭টি দেশে রপ্তানি করছে যা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাজার ও পণ্য বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে—এ কথা জানিয়েতিনি আরো বলেন, দেশীয় ওষুধের বাজার সম্প্রসারণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলাপ আলোচনা চলছে।

আগামী ২০৩৩ সাল পর্যন্ত ফার্মাসিউটিক্যাল পণ্যের প্যাটেন্টিংয়ের ক্ষেত্রে বিশ্ববাণিজ্য সংস্থার দেয়া সুবিধা বহাল থাকবে জানান মন্ত্রী।

এসময় তিনি ২০২১ সালের মধ্যে দেশের রপ্তানির পরিমাণ ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) ডলারে উন্নীত হবে বলেও আশা প্রকাশ করেন।

অষ্টম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধন করে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, চীনসহ বিশ্বের ৮০টি দেশের চার শতাধিক কোম্পানি তিন দিনব্যাপী এ ফার্মা এক্সপোতে অংশ নিয়েছে।

ওষুধ শিল্প সংক্রান্ত এ মেলা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। মেলা শেষ হবে ৩০ জানুয়ারি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ