অর্থনীতি

ভাল অবস্থানে নেই সরকারি ব্যাংকগুলো: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সরকারি ব্যাংকগুলো ভাল অবস্থানে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীতে জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রায়াত্ত্ব সোনালী ও বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি— উল্লেখ করে মন্ত্রী বলেন, সোনালী ও বেসিক ব্যাংকে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে এর খেসারত এখনো দিতে হচ্ছে।

জনতা ব্যাংকের অবস্থান তুলনামূলক ভাল উল্লেখ করলেও তা যথেষ্ট নয় বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া অন্যান্য রাষ্ট্রীয় ব্যাংকের অবস্থা অনেক নাজুক বলেও মন্তব্য করেন তিনি।

অনিয়ম-দুর্নীতি রোধে আরও বেশি প্রযুক্তির ব্যবহার করতে রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলোকে পরামর্শ দিয়ে অর্থপ্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, ব্যাংকে প্রযুক্তির ব্যবহার বাড়ালে, ঋণ জালিয়াতির ঘটনা অনেক কমে আসবে।

শুধু বড় বড় গ্রাহকের কাছে ঋণ পুঞ্জিভূত না করে, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ঋণ দেওয়ার পরামর্শও ওঠে আসে অনুষ্ঠানে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনা জামানতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা।

এবারের বার্ষিক সাধারণ সভায়, ২০১৫ সালের জনতা ব্যাংকের আর্থিক বিবরণী তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক।

বিবরণীতে বলা হয়, গেল বছর জনতা ব্যাংক ১ হাজার ১৬২ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। বর্তমানে কোনো মূলধন ঘাটতি নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ