গণতন্ত্র থাকলে যে উন্নয়ন হয়, তার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ—উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৯১ সালে দেশে গণতন্ত্রের সূচনা হওয়ার পর থেকেই উন্নয়ন শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডিতে আলোচনার উন্নয়ন সহযোগীদের সঙ্গে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
মুহিত বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরে আসার পর থেকেই বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়েছে।
এর আগে মানব সম্পদ উন্নয়ন নিয়ে আরেক আয়োজনে সার্বিকভাবে দক্ষতার উন্নয়নে প্রয়োজনীয় অর্থায়নের প্রতিশ্রতি দেন মন্ত্রী।
জাতীয় দক্ষতা উন্নয়ন তহবিল নামে একটি তহবিল গঠনের প্রক্রিয়া চলছে—উল্লেখ করে এরই মধ্যে এ তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান মুহিত।
তিনি আরো বলেন, যেসব প্রতিষ্ঠান মানব সম্পদ উন্নয়নে কাজ করবে, প্রস্তাবিত তহবিল গঠিত হলে, সেখান থেকে চাহিদা মাফিক অর্থায়ন করা সম্ভব হবে।