অর্থনীতি

৩ দফায় বাড়ল স্বর্ণের দাম

সোনার দাম বাড়ল
সোনার দাম বাড়ল

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারো দাম বাড়ানো হয়েছে স্বর্ণের— বৃহস্পতিবার স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস।

এবার সব ধরনের স্বর্ণের দর ভরিতে বেড়েছে এক হাজার ২২৪ টাকার মতো, রুপার দাম ভরিতে ৫৮ টাকার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দর কার্যকর হবে শনিবার থেকে।

চলতি বছরে ৩ বার আর গতবছরে কমপক্ষে ৯ দফা স্বর্ণের দাম ওঠানামা করে। এর মধ্যে ছয় বারই দর কমে আর বাড়ে তিন বার। অবশ্য বছরেরর শেষ দিকে দু'দফায় দাম কমেছিল।

এরপর নতুন বছরের শুরুতে গত ১১ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। দ্বিতীয় দফায় গত ৪ ফেব্রুয়ারি স্বর্ণের দর ভরিতে বাড়নো হয় ১ হাজার ২২৫ টাকার মতো; দুই দিন পর ৬ ফেব্রুয়ারি থেকে সেটি কার্যকর হয়।

আসছে শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৪৪ হাজার ৯৬৫ টাকায়। এতদিন এর দাম ছিল ৪৩ হাজার ৭৪০ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ৪১ হাজার ৬৪০ টাকা থেকে ৪২ হাজার ৮৬৫ টাকা ও ১৮ ক্যারেটের দর ভরপ্রতি ৩৪ হাজার ৯৯২ টাকা থেকে বাড়িয়ে ৩৬ হাজার ২১৬ টাকা করা হয়েছে।

তাছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৫ হাজার ১৩৫ টাকা; এতদিন ছিল ২৩ হাজার ৯১১ টাকা।

আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার ভরি হবে এক হাজার ৪৯ টাকা। শুক্রবার পর্যন্ত ভরিপ্রতি তা বিক্রি হবে ৯৯১ টাকায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ