অর্থনীতি

বাজারে অস্বাভাবিক দাম রসুন-মসুর-ডাল-চিনির

বাজার
বাজার

বিশ্ববাজারে কমলেও দেশের বাজারে অস্বাভাবিক দাম বেড়েছে রসুন, মসুর ডাল ও চিনির। শুক্রবার রাজধানীতে খুচরা বাজারে প্রতি কেজি রসুনের দাম বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা, মসুর ডাল ২০ টাকা এবং চিনির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা।

এর জন্য খুচরা ব্যবসায়ী ও ভোক্তারা দায়ী করছেন আমদানিকারক ও পাইকারদের সিন্ডিকেটকে। এদিকে, সরকারি হিসেবে খাদ্য মুল্যস্ফীতি কমলেও, বাজারে অব্যাহত রয়েছে চালের বাড়তি দাম। তবে শাক-সবজি ও ভোজ্যতেলের দাম স্থিতিশীল আছে।

সরকারি হিসেবে দেশে খাদ্য মুল্যস্ফীতি কমেছে। তবে খুচরা বাজারের চিত্র মিলছেনা সরকারি হিসেবের সঙ্গে।

কারণ মুল্যস্ফীতি বাড়া-কমার পেছনে সবচেয়ে বেশি, প্রায় ৮০% প্রভাব থাকে চালের। বাজারে সেই চালেরই দাম বেড়েছে মানভেদে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা।

এদিকে রসুন, মুসরের ডাল আর চিনির চাহিদা পুরণে অনেকটাই নির্ভর করতে হয় আমদানির উপর।

গত প্রায় ৬/৭ বছর যাবৎ বিশ্ববাজারে এসব খাদ্যপণ্যের দাম ক্রমাগতভাবে কমলেও উল্টো ঘটেছে দেশের বাজারে। খুচরা ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, এসব পণ্য নিয়ে কারসাজি করছে বড়-ব্যবসায়ীরা।

বাজার ভরা সরবরাহ থাকলেও, সিন্ডিকেটের কারণে ক্রেতাদের নাগালের বাইরেই থাকছে মাছ।

ভোক্তারা হোচট খাচ্ছেন, মুরগীর বাজারে এসেও। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগীর কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

তবে মন্দের ভাল শাকসবজির বাজার। প্রচুর সরবরাহ যেমন আছে, তেমনি দামও আছে স্থিতিশীল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ