অর্থনীতি

রাজস্ব আদায় ব্যবসা-বান্ধব হাওয়া উচিত: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

রাজস্ব আদায় ব্যবসা-বান্ধব করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার রাজধানীতে রাজস্ব-বান্ধব সংস্কৃতির পথে বাংলাদেশ, চোরাচালান, শুল্ক ফাঁকি রোধে করণীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, চোরাচালান প্রতিরোধ ও ব্যবসাবান্ধব রাজস্ব পদ্ধতির দিকে যাচ্ছে সরকার।

অর্থমন্ত্রীও তার বক্তব্যে, রাজস্ব আদায় পদ্ধতি ব্যবসায়-বান্ধব করতে সরকারের পরিকল্পনার কথা জানান। ভবিষ্যতে শুল্ক সম্পর্কিত কোনো বাধাই আর থাকবে না বলে মনে করেন তিনি।

এছাড়া রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানি প্রতিরোধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

এদিকে, ভ্যাট আইন-২০১২ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান।

এ সময় ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ তুলে রাজস্ব আদায়ের পদ্ধতিটা ব্যবসাবান্ধব করার আহ্বান জানান বক্তারা।

পুরানো আইনের পরিবর্তন করে যুগোপযোগী করা হলে-এ সমস্যা দূর করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

‘রাজস্ব-বান্ধব সংস্কৃতির পথে বাংলাদেশ, চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে করণীয়" শীর্ষক এক সেমিনারের আয়োজন করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সারাদেশের কাস্টমস ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ