সহজ শর্তে ঋণ নিয়ে যেকোনো উদ্যোক্তা এবং খামারীরা আগামী তিন বছরে দেশের আমিষের তিনগুণ চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতীক সম্মেলন কেন্দ্রে ৩য় ডেইরি, মৎস ও পোষ্যপ্রাণী মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিশু খাদ্য চাহিদার ৫০% দেশ পূরণে সক্ষম হবে –এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তবে খামার ব্যবস্থাপনায় দেশ এখনো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারেনি।
ডেইরি শিল্প রক্ষায় নীতিমালা প্রণয়নের আহ্বান এফবিসিসিআই সভাপতির আবদুল মাতলুব আহমাদ।
অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-আহকাব বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করেছে ৩ দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক ডেইরি, মৎস ও পোষ্যপ্রাণী মেলার। এতে দেশি-বিদেশি ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এ ধরণের আয়োজন উদ্যোক্তা ও খামারীদের উৎসাহ যোগাবে মনে করেন মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ডেইরি শিল্প রক্ষায় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।