অর্থনীতি

পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখে

পোশাক খাত
পোশাক খাত

ইউরোপীয় ইউনিয়নে- ইইউ তৈরি পোশাক রপ্তানিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ— কারণ এ বাজারে এরইমধ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার দোরগোড়ায় প্রতিযোগী ভিয়েতনাম।

সম্প্রতি এ সংক্রান্ত চুক্তির খসড়া প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেখানে বলা হয়েছে নিজ নিজ সংসদে অনুমোদনের দুই মাসের মধ্যে এ চুক্তি কার্যকর হবে। চুক্তি কার্যকর হলে সেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি বেকায়দায় পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় বন্দর-অবকাঠামো সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশের পোশাক রপ্তানির ৮০ শতাংশই হয় ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের বাজারে। সস্তা শ্রমের পাশাপাশি, শুল্কমুক্ত রপ্তানি সুবিধার কারণে প্রতিযোগী দেশগুলোর তুলনায় ইউরোপীয় ইউনিয়নে বেশ এগিয়ে আছে বাংলাদেশ।

দেশের রপ্তানির সবচেয়ে বড় এ বাজারে হুমকি হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম। কারণ এরইমধ্যে তারা টিপিপি চুক্তি সই করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ১২টি দেশে শুল্কমুক্ত সুবিধা পেতে যাচ্ছে। এরপর ইউরোপীয় ইউনিয়নও চলতি মাসেই ভিয়েতনামকে শুল্কমুক্ত সুবিধা দেয়ার বিষয়ে চুক্তির খসড়া প্রকাশ করেছে।

যেখানে বলা হয়েছে, পার্লামেন্টে অনুমোদনের পর ইইউতে প্রবেশের ক্ষেত্রে ভিয়েতনামের উপর থেকে ১২ শতাংশ শুল্ক তুলে নেয়া হবে। সংশ্লিষ্টদের আশংকা এর প্রথম অভিঘাত আসবে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির ওপর।

পরামর্শকদের মতে, ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় এক সস্তা শ্রম ছাড়া সব সূচকেই বাংলাদেশ পিছিয়ে।

এক হিসেবে দেখা গেছে, সামগ্রিক অবকাঠামোতেও পিছিয়ে বাংলাদেশ। সেখানে প্রায় ২০০টি দেশের মধ্য বাংলাদেশের অবস্থান ১২৪তম আর ভিয়েতনামের ৯৯। বন্দর অবকাঠামোয় বাংলাদেশের অবস্থান ৯৩, ভিয়েতনামের ৭৬। বিদ্যুৎ সরবরাহে বাংলাদেশ ১২০ নম্বরে আর ভিয়েতনাম ৮৭। সরকারি কর্মকর্তাদের দক্ষতার ক্ষেত্রে বাংলাদেশ ১২৮তম, ভিয়েতনাম ৭৫তম। বিনিয়োগ বোর্ড নিবন্ধন করতে বাংলাদেশের লাগে ১০৭ দিন, ভিয়েতনামের ৯০ দিন। ইউতে বাজার ধরে রাখতে এই যায়গাগুলোতে নজর দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা যায় ভারত, পাকিস্তান আর ভিয়েতনাম ইইউতে শুল্কমুক্ত সুবিধা পেলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমবে প্রায় ১ শতাংশ। মোট রপ্তানি কমবে দশমিক ১৭ শতাংশ। আর জিডিপি কমবে দশমিক ২৭ শতাংশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ