চতুর্থবারের মতো দেশের বাজারে আবারো বাড়নো হয়েছে স্বর্ণের দাম— এবার সব ধরনের স্বর্ণের দর ভরিতে বেড়েছে ১ হাজার ২২৪ টাকার মতো।
শনিবার দুপুরে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।
গতবছর কমপক্ষে ৯ দফা স্বর্ণের দাম বাড়ানো কমানো হয়। আর এরই মধ্যে চলতি বছরে ছয়বারই দর কমে আর বাড়ে তিন বার বাড়ানো হয়েছে।
এরপর চলতি বছরের শুরুতে গত ১১ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। দ্বিতীয় দফায় গত ৪ ফেব্রুয়ারি স্বর্ণের দর ভরিতে বাড়নো হয় ১ হাজার ২২৫ টাকার মতো; দুই দিন পর ৬ ফেব্রুয়ারি থেকে সেটি কার্যকর হয়। সর্বশেষ গত ফেব্রুয়ারি ১৩ তৃতীয় দফায় স্বর্ণের দাম এক হাজার ২২৪ টাকার মতো বাড়িয়েছিল সমিতি।
আসছে সোমবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ১৮৯ টাকায়। এখন ২২ ক্যারেট স্বর্ণ ভরিতে বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৯৬৫ টাকা।