কঠিন শর্তে ভারত থেকে ২০০ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ভারতের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির শর্ত অনুযায়ী রেল, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে এ অর্থ ব্যবহার করতে হবে। এসব খাতে নেয়া প্রকল্পের মধ্যে কমপক্ষে ৭৫% পণ্য ও সেবা অবশ্যই ভারত থেকে আনার বাধ্যবাধকতাও দেয়া হয়েছে চুক্তির শর্তে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে ২০০ কোটি ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাস্তবায়িত হলো।
আগামী ২০ বছরের মধ্যে এ ঋণের অর্থ ১% সুদে ভারতকে পরিশোধ করবে বাংলাদেশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: