বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইটে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান। এর ফলে পোশাক রপ্তানিতে নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব পড়বে এবং রপ্তানি কমে যাবে বলেও জানান তিনি
বৃহস্পতিবার বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিদ্দিকুর রহমান বলেন, আকাশ পথে নিষেধাজ্ঞায় বিকল্প পথে পণ্য পরিবহনে খরচ বাড়ায় তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা কমে আসবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ঘাটতির কথা বলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের আগে গত বছরের নভেম্বরে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে ৮ মার্চ ৯০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।