অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শিগগিরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে আযোজিত সংবাদ সম্মেরনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অবস্থা বুঝে প্রয়োজনে তদন্ত কাজে এফবিআইয়ের সহযোগিতা নেয়া হবে।

মুহিত আরো বলেন, দেড় মাস আগে রিজার্ভ হ্যাকডের ঘটনা ঘটলেও তাকে জানানো হয়নি আর তিনি আনহ্যাপি।

এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। বৈঠকে পালাটানা থেকে ১শ মেগাওয়াট বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়। এছাড়া রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দরপত্র আহবানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং সিস্টেমে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার সরিয়ে ফেলা হয়। কেন্দ্রীয় ব্যাংক শুরুতেই অর্থ চুরির বিষয়টি টের পেলেও কর্মকর্তারা তা গোপন করেন। অর্থমন্ত্রীকেও বিষয়টি জানতে হয় প্রায় এক মাস পর সংবাদপত্রের মাধ্যমে। বিষয়টি জানার পর থেকেই বাংলাদেশ ব্যাংক ব্যবস্থাপনার ওপর ক্ষুদ্ধ অর্থমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ