অর্থনীতি

বিশ্বব্যাংকের চাপেই দুর্নীতি মামলায় পদ্মা সেতু

মো. বদিউজ্জামান
মো. বদিউজ্জামান

বিশ্বব্যাংকের চাপেই পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে—উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, কোনো দালিলিক তথ্য ছাড়া ২০১২ সালে মামলাটি হয়েছিল।

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ও তদন্ত বিভাগের কমিশনারের বিদায়ী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একটি অহেতুক অভিযোগ নিয়ে বিশ্বের ব্যাংকের সঙ্গে লড়াই করতে হয়েছে—মন্তব্য করে বদিউজ্জামান বলেন, আমরা যখনই মামলা করেছিলাম, তখনই বুঝা গিয়েছিল এটা একটি ভিত্তিহীন অভিযোগ।

তিনি আরো বলেন, এই মামলার তদন্ত পর্যায়ে যতই গভীরে যাওয়া হয়েছে ততই এ অভিযোগটি ভিত্তিহীন বলে মনে হয়েছে। এই মামলা করলে পদ্মা সেতু নির্মিত হবে এবং দেশের উপকারে আসবে- এই ভেবে মামলাটি করা হয়েছিল। এই মামলায় দেশের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয়, তাই একজন দক্ষ কর্মকর্তা দ্বারা মামলাটির তদন্ত করা হয়েছিল। পরে তদন্ত অভিযোগটি ভিত্তিহীন বলে মনে হওয়ায় এর চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) দেয়া হয়েছে।

দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পুর রোববার ছিল শেষ কর্মদিবস। সোমবার থেকে নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব ইকবাল মাহমুদ ও কমিশনার হিসেবে সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলাম যোগদান করবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ