বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে নাজনীন সুলতানা ও আবুল কাসেমকে অব্যাহতি দেয়া হয়েছে—বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এ দুই পদে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে। পরিপত্র জারি করে এ পদে নতুন দুই জনকে নিয়োগ দেয়া হবে।
এর আগে রিজার্ভ চুরি ও গভর্নর বিষয়ে সংবাদিকদের নানা প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গভর্নর অলরেডি গন, দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেয়া হবে।
প্রসঙ্গত, ডেপুটি গভর্নরের পদে নাজনীন সুলতানা ও আবুল কাসেমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিলো। নাজনীন সুলতানার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সময়ে তাকে অব্যাহতি দেয়া হলো আর আবুল কাসেমকে দ্বিতীয় মেয়াদে সময় বৃদ্ধি করা হয়েছিলো।