অর্থনীতি

ভালো নেই কেন্দ্রীয় ব্যাংক: অর্থমন্ত্রী

ব্যাংক সচিব ইউনুসুর, আসলাম ওএসডি

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব হিসেবে এম আসলাম আলমের বিষয়টি জানা উচিত ছিল—উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এজন্যই কোনোভাবেই এ দায় এড়াতে পারেন না তিনি।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংকের অবস্থা ভালো নয় উল্লেখ করে এর পুনর্গঠন জরুরি বলেও জানান মন্ত্রী।

সচিব পদ থেকে এম আসলামকে সরানোর কারণ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তিনি যেহেতু সচিব ছিলেন রিজার্ভের অর্থ চুরির ঘটনাটি তার জানা উচিত ছিল-- যদিও তিনি এ ব্যাপরে কোনোভাবেই জড়িত নন, তবে জানেন না বলে তিনি দায় এড়াতে পারেন না তাই তাকে সরানো হয়েছে।

এ সময় মুহিত আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীর ১৯ বা ২০ মার্চ দায়িত্ব নেবেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি ১৮ মার্চ দেশে ফিরবেন। এরপর বাংলাদেশ ব্যাংকের যাবতীয় বিষয় দেখভাল করবেন।

তিনি বলেন, নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি গঠনের কাজটি তিনিই (গভর্নর) করবেন-- এটি অবশ্য সময়সাপেক্ষ ব্যাপার।

বেসরকারীকরণ কমিশনের সদস্য ইউনুসুর রহমানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারিও করে। একই প্রজ্ঞাপনে এম আসলাম আলমকে ওএসডি করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ