অর্থনীতি

অর্থ চুরির ঘটনা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। আন্তর্জাতিকভাবে সংগঠিত এ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে ইন্টারপোলের পাশাপাশি অন্য সংস্থারও সহায়তা নেয়া হবে বলেও জানান তারা।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকে তদন্ত শেষে বিকেলে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী।

তদন্তে দেশের মধ্যে কোনো ব্যক্তি বা যে প্রতিষ্ঠানের নাম বেরিয়ে আসবে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান সিআইডির এ বিশেষ পুলিশ সুপার।

আব্দুল্লাহেল বাকী বলেন, বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক সিস্টেমের আওতায় সাড়ে ৪ হাজার কম্পিউটার রয়েছে। তাই প্রত্যেকটা কম্পিউটার ধরে ধরে তথ্য ও অপারেটরকে জিজ্ঞাসাবাদ করছি, কোনো কম্পিউটার থেকে এ ঘটনা ঘটেছে বের করার জন্য।

রিজার্ভ চুরির এ ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত কাজেও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ হচ্ছে।

চুরির রহস্য উন্মোচনে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এ লক্ষ্যে সিআইডির সঙ্গে রোববার বৈঠক করবে এফবিআই প্রতিনিধি দল।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের রির্জাভ চুরির ঘটনায় বাংলাদেশের কারা জড়িত সে বিষয়ে এখোনো নিশ্চিত হতে পারেনি তদন্ত দল সিআইডি। প্রাথমিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করছেন তারা।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও শ্রীলঙ্কা— ৩টি দেশের সংশ্লিষ্টতা থাকায়, তদন্ত শেষ করতে সময় লাগবে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

প্রসঙ্গত, রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ৪০ দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত মঙ্গলবার মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই মামলা করা হয়।

মতিঝিল থানার ১৫ নম্বর মামলাটির তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শুরুর পরই গতকাল বুধবার সিআইডির একটি তদন্ত দল দিনভর বাংলাদেশ ব্যাংকে গিয়ে সেখানকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

পাশাপাশি আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ