বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রোববার বিকেল থেকে সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
তবে তদন্ত শুরুর আগে তিনি এ বিষয় নিয়ে গণমাধ্যমে কোন কথা বলতে চান না।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে গভর্নর ফরাসউদ্দিন, দেশের সম্ভাবনাময় খাতে তাদেরকে বিনিয়োগের আহবান জানান।
বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কিছু করা থেকে বিরত থাকতেও আহবান জানান বক্তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: