বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত থেকে অর্থ লোপাটের ঘটনায় সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন-সুইফটের প্রতিনিধি দল তাদের সিস্টেম পরীক্ষার কাজ করেছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠান শেষে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন।
তবে তদন্ত শুরুর আগে তিনি এ বিষয় নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে চান না।
আর যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশের অর্থ লোপাটের এ ঘটনা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রোববার বিকেল থেকে সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: