অর্থনীতি

লুট হওয়া অর্থ উদ্ধারই হবে প্রধান কাজ: ফজলে কবির

ফজলে কবির
ফজলে কবির

লুট হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারই হবে প্রধান কাজ—বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির।

রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বগ্রহণ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ রকম লুটের ঘটনা যেন আর না ঘটে –সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করাও হবে ২য় অগ্রাধিকার বলেও জানান বাংলাদেশ ব্যাংকের এ নতুন গভর্নর।

ফজলে কবির বলেন, টাকা চুরির ঘটনার পর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারিদের নৈতিক মনোবল ভেঙ্গে পড়েছে। তাই তাদের মনোবল ফিরিয়ে আনার সব চেষ্টা করবো।

তিনি আরো বলেন, চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনা—ঘটনার পুনরাবৃত্তি রোধ করা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আস্থা ফিরিয়ে আনাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হবে।

ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত সরকারের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যাংকে গতিশীলতা ফিরিয়ে আনার সব ব্যবস্থাগ্রহণ করা হবে— বলেও জানিয়েছেন এ নতুন গভর্নর।

ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় আর কোনো পরিবর্তন আসবে কি-না; সরকার গঠিক তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মানবিক ব্যাংকিং এবং অন্তর্ভুর্তিমুলক অর্থনীতিসহ সাবেক গভর্নর আতিউর রহামানের সময়কার কিছু কর্মসুচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ফজলে কবির।

নতুন গভর্নর ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এসকে সুর চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কমর্কর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি কোটি টাকা ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাটের বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে গত মঙ্গলবার পদত্যাগ করেন গভর্নর ড. আতিউর রহমান।

ওই দিনই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন গভর্নর হিসেবে ফজলে কবিরের নাম ঘোষণা করেন।

পরে বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে আগামী ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়।

নিউইয়র্কে থাকা অবস্থায় নিয়োগ পওয়া নতুন গভর্নর বৃহস্পতিবার ঢাকায় ফিরেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ