রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এসডিজি অর্জনে বাংলাদেশ সফল হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার দুপুরে রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্সের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অর্থনীতীবিদ ড. জাহিদ হোসেন বলেন, টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনের পথে বেসরকারি খাতে বিনিয়োগে ঝুঁকিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
এসডিজি অর্জনের জন্য বেসরকারি খাতে কমপক্ষে আরো ২৪% বিনিয়োগ বৃদ্ধি করতে হবে বলেও মনে করেন তিনি।
ড. জাহিদ বলেন, ব্যক্তিখাত সুসংগঠিত করার মাধ্যমে বিনিয়োগের সুপরিবেশ তৈরি না করতে পারলে এসডিজি লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আলোচক ড.মির্জা আজিজুল ইসলাম বলেন, দুরদর্শী পরিকল্পনা নিতে পারলে এসডিজি লক্ষ্য অর্জন সম্ভব।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: