তদন্তের স্বার্থে গণমাধ্যমের সামনে আগামী একমাস কোনো বক্তব্য দেয়া যাবে না—এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন বলেন, কথা বললে তদন্ত ব্যহত হবে।
রোববার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি প্রথমবারের মতো বৈঠক করেছে।
অর্থমন্ত্রীর বাসভবনে ২০ মিনিটের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: