বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির ঘটনার পর নিজেদের আইটি নিরাপত্তার বিষয়ে আরো সচেতন হয়েছে বলে জানিয়েছেন সোনালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।
দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে নতুন গভর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রদীপ কুমার বলেন, সুইফটের নিরাপত্তায় এরই মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে— ভবিষ্যতে ঝুঁকি এড়াতে আরো বিস্তারিত বিশ্লেষণ করে নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তার বিষয়ে যে নির্দেশনা দিয়েছে সেগুলোও বাস্তবায়ন করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: