রামপাল বিদ্যুৎকেন্দ্রের মত প্রকল্প বাস্তবায়নে সরকার সকলের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
মঙ্গলবার ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর বিষয়ে বিদ্যুৎভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বিপু বলেন, বাংলাদেশে সফররত ইউনেস্কোর প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শন শেষে যে রিপোর্ট দিবেন সরকার তা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করবেন।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে বিদ্যুৎ আমদানী কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ বিদ্যুৎ আমদানি করতে প্রতি ইউনিটের খরচ সাড়ে ৬ টাকা পড়বে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: