দেশে বীমা কম্পোনিগুলো অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠায় এখাতে নৈতিকতার বেশ অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বীমা মেলা ২০১৬'র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, এ খাতটি ব্যাক্তি মালিকানাধীনে গড়ে উঠায় অনেক সময় গ্রাহকরা নানাভাবে হয়রানির শিকারও হয়েছেন।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বীমা কম্পোনি দেশের দ্বিতীয় বৃহত্তর কম্পোনি উল্লেখ করে অর্থমন্ত্রী এ খাতের উন্নয়নে কম্পোনিগুলোকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।
এসময় বীমা খাতে সফলতার জন্য বিভিন্ন কম্পোনির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী। পরে বীমার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। ২৫ মার্চ পর্যন্ত চলবে এ বীমা মেলা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: