অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

আইনজীবী নিয়োগের খবর ভিত্তিহীন: শুভংকর সাহা

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

ফেডারেল রিজার্ভের গাফিলতির কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আইনজীবী নিয়োগের যে খবর রয়টার্সে এসেছে, তা ভিত্তিহীন।

বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তবে সার্বিক বিষয় খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একজন আইনজীবীকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও এ সময় দাবি করেন শুভংকর সাহা।

এদিকে, নতুন দুইজন ডেপুটি গভর্নর নিয়োগের জন্য কাজ শুরু করেছ সার্চ কমিটি। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছেন। দ্রুততম সময়ের মধ্যে ডেপুটি গভর্নর নিয়োগের বিষয়ে কিছু সিদ্ধান্ত এসেছে বলে জানালেন সার্চ কমিটির প্রধান কাজী খলিকুজ্জমান।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় তদন্ত করছে দেশি-বিদেশি সংস্থা। সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে কাজ গত রোববার থেকে কাজ শুরু করেছে সরকার গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি।

সিআইডি সুত্রে জানা গেছে, ঘটনায় জড়তি কয়েকজনকে এরই মধ্যে সনাক্ত করেছে তারা। সার্বিকভাবে তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ