অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

এপ্রিল পর্যন্ত সময় পেলো রাকেশ আস্তানার দল

শুভংকর সাহা
শুভংকর সাহা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তদন্তে রাকেশ আস্তানার দলকে আগামী এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা।

বুধবার দেশটিভির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শুভংকর সাহা বলেন, প্রাথমিকভাবে ২ সপ্তাহের মেয়াদ শেষে বিস্তারিত তদন্তের জন্য আরও সময় চাইলে রাকেশ আস্তানার দলকে এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত সময় দেয়া হয়েছে।

কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও, তদন্তের স্বার্থেই ল্যাপটপ জমা নিতে হচ্ছে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন ব্যাংকের মুখপাত্র।

সরকার গঠিত তদন্ত কমিটির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির রহস্য উৎঘাটনে তদন্ত করছে, সিআইডি এবং রাকেশ আস্তানার নেতৃত্বে ওয়ার্ল্ড ইনফরমেটিক্স সিস্টেম এবং ফায়ারআই। তদন্তের জন্য রাকেশ আস্তানাকে বেঁধে দেয়া ২ সপ্তাহ সময় এরইমধ্যে পার হয়ে গেছে। দুই সপ্তাহের মধ্যে তিনি একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে।

তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আরও সময় চাইলে, মেয়াদ বাড়িয়ে রাকেশ আস্তানাকে আগামী এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাপ্তরিক কাজে বরাদ্দ সব ল্যাপটপ রিজার্ভ চুরির তদন্তের আওতায় আনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিত বুধবারের মধ্যে সব ল্যাপটপ বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে অর্ধেকের মত ল্যাপটপ জমা পড়েছে বলে ব্যাংক সুত্রে জানা গেছে। তবে যারা জমা দেননি তাদের জন্য আরও কয়েকদিন সময় বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ